কেন মহেশ্বরী সিল্ক?
- হালকা, গরমে আরামদায়ক: মহেশ্বরী কাপড় ঐতিহ্যগতভাবে ভারতীয় সিল্ক ও কটনের মিশ্রণে বোনা হয়, তাই পিওর সিল্কের মতো ভারী বা গরম লাগে না। ঢাকার গরম-আর্দ্র আবহাওয়াতেও সারাদিন পরা যায়।
- কটনের আরাম, সাথে হালকা শাইন: সাধারণ কটন দেখতে ঘরোয়া লাগে; মহেশ্বরীর হালকা চকচকে ভাব একে দাওয়াত, অফিস, ঈদ বা পূজার জন্যও মানানসই করে।
- ফুলে থাকে না: শক্ত কটনের মতো ফুলে থাকে না, শরীরে সুন্দরভাবে পড়ে। ওড়না হালকা, সারাদিন রাখলেও ভারী লাগে না।
- ডিজিটাল প্রিন্ট: ছোট ছোট ফুল-লতার ডিটেইল ও রং পরিষ্কারভাবে ফুটে ওঠে।
- পিওর সিল্কের তুলনায়: দাম অনেক কম এবং যত্ন নেওয়া সহজ।
টিপ: কাপড় হালকা হওয়ায় চাইলে কামিজে পাতলা লাইনিং দিয়ে নিতে পারেন, ফল আরও সুন্দর হবে।
বিবরণ
- ফেব্রিক: মহেশ্বরী সিল্ক (ডিজিটাল প্রিন্ট)
- সেটে আছে: ফ্লোরাল প্রিন্ট কামিজ, সালোয়ারের কাপড় ও বড় নামাজি ওড়না (আনস্টিচড থ্রি-পিস)
- ডিজাইন: মেরুন জমিন ফ্লোরাল প্রিন্ট, কমলা ওড়না
- স্টক: মাত্র ১ সেট
- ডেলিভারি চার্জ: ঢাকার ভেতরে ৳৮০, ঢাকার বাইরে ৳১২০
বিশেষ দ্রষ্টব্যঃ আমাদের পণ্যের কোনো এক্সচেঞ্জ বা রিফান্ড নেই, তাই পুরোপুরি নিশ্চিত হয়ে অর্ডার করুন।
যত্ন: প্রথমবার ড্রাই ওয়াশ বা ঠান্ডা পানিতে আলাদাভাবে হাতে ধুয়ে নিন, ছায়ায় শুকান।
ছবির রং আলো ও স্ক্রিনভেদে সামান্য ভিন্ন হতে পারে। ছবিতে কোন ফিল্টার ব্যবহার করা হয় নি।








Reviews
There are no reviews yet.